তৈরি পোশাকশ্রমিক
ব্যাংকের টাকা লুট করেছে যারা, ক্ষতিপূরণ দেবে তারাই: শ্রমিক নেতারা
ব্যাংক থেকে অর্থ লুটপাটের অভিযোগে দায়ীদের সম্পদ বিক্রি করে ব্যাংকের ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তাঁদের প্রশ্ন, ঋণ অনিয়মের দায়ে ব্যাংকগুলোকে বাঁচাতে জনগণের করের টাকা থেকে কেন ৬০ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।